1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গে। এর মধ্যে দিয়ে ভারতীয় প্রাচীনতম দল  আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি। খড়গের জয়ে দলের রাশ যে গান্ধী পরিবারের হাতে থাকবে বলেই ধারণা অনেকের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

মঙ্গলবার ভোট গণনার পর দেখা গেছে কংগ্রেস সভাপতি শশীকে বিপুল ব্যবধানে পিছনে ফেলেছেন মল্লিকার্জুন। নির্বাচনে মোট ভোট পড়েছিল ৯ হাজার ৩৮৫টি, তার মধ্যে নতুন সভাপতি মল্লিকার্জুন পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুর ঝুলিতে পড়েছে মাত্র ১ হাজার ৭২টি ভোট। এছাড়া বাতিল হয়েছে ৪১৬টি ভোট।
কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, মোট ভোটকেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭টি। প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারিত করে কংগ্রেস।

‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন সাবেক সভাপতি রাহুল গান্ধি। তাঁর সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া আরও প্রায় ৫০ জন ‘ভারত যাত্রী’। গোপন ব্যালটে হয় এই ভোটগ্রহণ। এই প্রথম বার ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয়পত্র দেওয়া হয় দলের পক্ষ থেকে। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোটগ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসারও নিয়োগ করে কংগ্রেস।

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এর আগে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সীতারাম কেশরী।

সভাপতি পদে নির্বাচনের সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এবং দিগ্বিজয় সিংহ ঘোষণা করেছিলেন যে, তাঁরাও ভোটে মনোনয়ন পেশ করবেন। শেষ পর্যন্ত অবশ্য দু’জনেই সরে যান। খড়্গের নাম প্রস্তাব করেন দিগ্বিজয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu