1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বিএনপিকে মোকাবেলায় আ.লীগ লাগবে না, যুবলীগই যথেষ্ট’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট সংঘটিত নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশিলব ছিলেন খন্দকার মোশতাক আহমেদ এবং তার প্রধান সহযোগী ছিলেন ‘খুনি’ জিয়াউর রহমান। জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষান্ত হন নাই। তিনি নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও জোয়ানকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। ’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন করে বিএনপি আজ মানবাধিকারের কথা বলে। বিএনপির সময় আওয়ামী লীগের সমাবেশে বোমা ফাটানো হয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগের সময় বিএনপি বিভিন্ন বিভাগে, জেলায় সমাবেশ করছে বিনা বাধায়। এটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনৈতিক দর্শন।

তিনি বলেন, বিএনপির অবস্থা হয়েছে উড়ন্ত তেলাপোকা আর বর্ষাকালের ব্যাঙের আওয়াজের মতো। আওয়াজ দিয়ে লাভ নেই বিএনপিকে মোকাবেলা করতে আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ একাই যথেষ্ট।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘বিশ্বে শিশু হত্যা ও নির্যাতন বিরোধিতার প্রতীকের নাম হয়ে থাকুক রাসেল। রাসেল আমাদের অন্তরে বেঁচে থাকবে চিরদিন। কিন্তু আজ আমরা রাসেলের জন্য শোকে বিলাপ করব না। খুনিরা ওকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ওদের অপচেষ্টা শতভাগ ব্যর্থ হয়েছে। রাসেল আজ বাংলার শিশু-কিশোর-তরুণদের ভালোবাসার নাম। ’

তিনি বলেন, নির্যাতিত-নিপীড়িত-লাঞ্ছিত শিশুদের প্রতীক হয়ে গ্রাম বাংলার প্রতিটি লোকালয়ে রাসেল আজ ঘুরে বেড়াচ্ছে। মানবিক চেতনা আর শুভবুদ্ধিসম্পন্ন যুবসমাজ রাসেলের বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশুর মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ। শেখ রাসেল আজ আবর্তিত হয়েছে সকল শিশুদের উপর নির্যাতন ও নিষ্ঠুরতার প্রতীকী প্রতিবাদ হিসেবে। শুধু একজন রাসেল নয়, রাসেল কিন্তু পৃথিবীর হাজার হাজার রাসেলের প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, পৃথিবীতে প্রতিবছর হাজার হাজার রাসেলের অকাল মৃত্যু ঘটে। শেখ রাসেল দুনিয়ার সকল নির্যাতিত, নিপীড়িত শিশুর সাথে সাথে জায়ান চৌধুরীরও প্রতিচ্ছবি হয়ে আজ আত্মপ্রকাশ করেছে।

সেখ সালাহউদ্দিন জয়েল এমপি বলেন, ১৯৭৫ সালের ঘাতকদের যেন বিচার না হয় সে জন্য খুনি জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এবং খুনিদের বিভিন্ন মিশনে চাকরি দিয়ে পুরষ্কৃত করেছে। এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।

সঞ্চালকের বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, সেই দিনের জামাত-শিবির আজকের বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়ার প্রত্যক্ষ মদদে ১৫ই আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিছু বিপথগামী সেনা। ১৯৭৫ সালের খুনি জিয়া আর ২০০১-২০০৬ সাল পর্যন্ত খুনি তারেক জিয়া বাংলার ইতিহাসে দুটি কলঙ্কিত নাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, মো. রফিকুল ইসলাম, মো. নবী নেওয়াজ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, মো. এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মুহা: বদিউল আলম, মো. রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণে ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ব্যারিস্টার আলী আসিফ খান রাজিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu