1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শেখ রাসেল দিবস উদযাপিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ হল রুমের সন্নিকটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের স্মৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu