1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওবায়দুল কাদের বলেছেন, ওঁত পেতে থাকা বিএনপির ‘জন্মগত অভ্যাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৭১২ সময় দর্শন

বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ আপনাদের (বিএনপি) কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নিবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।

ক্ষমতায় যেতে ওঁত পেতে থাকা বিএনপির ‘জন্মগত অভ্যাস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালী জেলার নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল, ত্যাগী এবং প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণ ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখনও সময় আছে আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটাতে পারে। বিএনপি শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চায় কোনও ফল আসবে না।’

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহ শিগগিরই দেওয়া হবে।

নোয়াখালীতে ইতোমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গ্রহণ করা হয়েছে বিভিন্ন প্রকল্পে। ফেনী-চৌমুহনী-সোনাপুর চারলেন প্রকল্প চলমান রয়েছে এবং রেল যোগাযোগ আরও উন্নত করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দাগনভূইয়া, বসুরহাট, কবিরহাট, সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট, সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে। অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার করবেন না।’

সড়কমন্ত্রী বলেন, ‘ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী অবমাননাকারীর সাথে যারাই জড়িত তাদের জন্য আওয়ামী লীগে দরজা চিরকালের জন্য বন্ধ। রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাদের অনুসরণ করতে হবে

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu