1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাস্ক না পরলে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৭০ সময় দর্শন
মাস্ক না পরলে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে সরকার
মাস্ক না পরলে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে সরকার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে সরকার। প্রয়োজন হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে আরও বেশি সংখ্যায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সচিবালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরও বেশি বেশি করে প্রচার করার জন্য, যাতে মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ভ্যাকসিন বলেন, আর ওষুধ বলেন প্রোটেকশন কোনও কাজে আসবে না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেহেতু রাজধানীর হাসপাতালে রোগী বেড়ে গেছে, সেটা থেকে মনে হচ্ছে যে, করোনা কিছুটা বেড়েছে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে, শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বলেছি, আরও এক সপ্তাহ দেখতে। জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আরেকটু কঠোর শাস্তির দিকে যেতে হবে।’

তিনি জানান, ঢাকায় রবিবার (২২ নভেম্বর) ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu