1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৪

অনলািইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

গাজীপুরে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা অনেককে এ মামলায় আসামি করেছে পুলিশ। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার (ওসি) জিয়াউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার জেলা বিএনপির একটি অনুষ্ঠান শেষে সড়ক অবরোধ করার চেষ্টা করেন বিএনপি নেতা-কর্মীরা। এসময় পুলিশ বাঁধা দিলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা করেন। এতে পুলিশের ৪ সদস্য আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গাজীপুর সদর থানায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, পুলিশ বাদী হয়ে সকালে একটি মামলা করেছে। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সোমবার (১০ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে তারা কার্যালয় সামনে থেকে শোক শোভাযাত্রার বের করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তখন পুলিশের লাঠি পেটায় ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি নেতা-কর্মীরা। পরে নেতাকর্মীরা একত্রিত হয়ে আবারও মিছিল করতে চাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপি কর্মীরাও ইটপাটকেল ছুঁড়েন। এতে পুলিশ ও বিএনপির প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu