1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিরোধের জেরে প্রাণ গেল শতাধিক গাছের

অনলািইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমি দখলে নিতে না পেরে শতাধিক গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিকেল পর্যন্ত ভুক্তভোগী এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশও কাউকে গ্রেপ্তারি করেনি।

জানা যায়, ৪০ বছর আগে শরণখোলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের নুরু মিয়া ফরাজির কাছ থেকে ৭ শতক জমি কেনেন একই গ্রামের মোসলেম আকন। তখন থেকে সেই জমি ভোগদখল করে আসছেন মোসলেম আকন। জমিতে তিনি ফলদ ও বনজ গাছ রোপন করেন। ৪০ বছর পর নুরু মিয়া ফরাজির ছেলে কালাম ফরাজি (৪৫) দাবি করেন ওই জমি তাদের। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ ও বৈঠক হয়। বৈঠকে মোসলেম আকনের পক্ষেই রায় হয়।

তবুও মোসলেম আকনের কাছে জমি বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করেন কালাম ফরাজি ও জাকির আকন (৪৫)। সেই টাকা না দেওয়ায় আজ দুপুরে ওই জমির প্রায় শতাধিক গাছ কেটে ফেলেন জাকির আকন ও কালাম ফরাজি।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu