1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সমুদ্রসীমা নিয়ে ‘ঐতিহাসিক চুক্তিতে’ পৌঁছেছে লেবানন ও ইসরায়েল

অনলািইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

দীর্ঘদিন ধরেই সমুদ্রসীমা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল লেবানন ও দখলদার ইসরায়েল। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমুদ্রসীমা নিয়ে একটি ‘ঐতিহাসিক চুক্তিতে’ পৌঁছেছে দেশ দুটি। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলমান সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান ঘটাতে লেবানন ও ইসরায়েল একটি ‘ঐতিহাসিক’ চুক্তিতে পৌঁছেছে।দুদেশ কর্তৃপক্ষই এ তথ্য জানিয়েছেন।

লেবাননের ডেপুটি স্পিকার ইলিয়াস বাউ সাব বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির চূড়ান্ত খসড়া রাষ্ট্রপতি মিশেল আউনের কাছে জমা দেওয়ার পর তিনি এতে সম্মতি প্রকাশ করেছেন। এই চুক্তি উভয় পক্ষকে সন্তুষ্ট করেছে। ’

তিনি আরও বলেন, ‘লেবানন তার সম্পূর্ণ অধিকার পেয়েছে এবং আমাদের সমস্ত মন্তব্যকে বিবেচনায় নেওয়া হয়েছে। চুক্তির চূড়ান্ত খসড়া আমাদের সমস্ত প্রয়োজনীয়তা বিবেচনা করবে। ’

চুক্তিটিকে ঐতিহাসিক অর্জন জানিয়ে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লেপিড বলেন, ‘এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তাকে শক্তিশালী করবে। আমাদের উভয়ের সীমান্তে স্থিতিশীলতা ফিরে আসবে। আর আমাদের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার সংযুক্ত হবে। ’

সমুদ্রসীমার দ্বন্দ্ব অবসানে একটি খসড়া প্রস্তাব দিয়েছিল মার্কিন দূত আমোস হোচস্টেইন। সেই খসড়াকে স্বাগত জানিয়েছিল ইসরায়েল। চুক্তিটি বাস্তবায়িত হলে ভূমধ্যসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারবে দেশ দুটি।

সমুদ্র সীমানা সংক্রান্ত চুক্তিটি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন লেবাননের রাষ্ট্রপতি আউন। একই কথা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা; যিনি ইসরায়েলি আলোচনা দলের প্রধান।

এক বিবৃতিতে ইয়াল হুলাতা বলেন, ‘আমাদের সমস্ত দাবি পূরণ করা হয়েছে। আমরা যে পরিবর্তনগুলো চেয়েছিলাম তা সংশোধন করা হয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষা করেছি এবং একটি ঐতিহাসিক চুক্তির পথে রয়েছি। ’

তবে কবে এই চুক্তি স্বাক্ষর হবে তা খোলাসা করে জানায়নি কোনো কর্তৃপক্ষ।

এ দিকে ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ আলোচনা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সশস্ত্র গোষ্ঠীটি লেবানন সরকারের সঙ্গে একমত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu