শয্যাশায়ী প্রতিবন্ধী শিশুকে হত্যার দোষ স্বীকার করে নিয়েছেন মা। বুধবার আদালতে ঘটনার বৃত্তান্ত শুনিয়েছেন মা লরেন কে ডিন। প্রতিবন্ধী মেয়ে জর্ডিনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বে সিটিতে ২০২০ সালের জানুয়ারিতে।৭ বছর বয়সী মেয়ে জর্ডিনের ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পলসি ছিল। ফলে সে শয্যাশায়ী এবং যোগাযোগহীন হয়ে পড়ে। এ রোগের কারণে একটি ফিডিং টিউব এবং সার্বক্ষণিক যত্ন প্রয়োজন পরে তার। ঘটনার দিন শয্যাশায়ী মেয়েকে রেখেই মা তার বন্ধুদের সাথে পার্টি করতে বে সিটির শেডস বার নামে একটি স্থানীয় ক্লাবে গিয়েছিলেন।
পরে বাড়ি ফিরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় বে সিটির পুলিশ কর্মকর্তারা গত ৩১ জানুয়ারি, ২০২০ তারিখে ডিনের অ্যাপার্টমেন্টে একটি তদন্ত চালান। সেখানে তার দুটি বাচ্চা যার একটির বয়স ৩ মাস ও অন্যটি ৫ বছরের বাচ্চাকে সুস্থ দেখতে পান। তবে মৃত অবস্থায় দেখতে পান জর্ডিনকে।
শিশুকে একা রেখে বাইরে যাওয়া ও প্রতিবন্ধী শিশু মারা যাওয়ার ঘটনায় ডিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ডিনকে দোষী সাব্যস্ত করে আদালত। পরে এ মামলায় মৃত্যুদণ্ড এড়াতে আইনি লড়াই চালিয়ে যান মা ডিন। বর্তমানে এ মামলায় মৃত্যুদণ্ড না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার।