1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২১ সময় দর্শন

শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার  চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

বায়েজিদ স্থানীয় সোহেল রানার পুত্র। বায়েজিদ রানা তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের নিজের শয়ন কক্ষের বাঁশের ধর্নার সঙ্গে গলায় ফাঁস দেয় বায়েজিদ রানা। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu