কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য উবারের মাধ্যমে ট্যাক্সি অর্ডার করেছিলেন অলিভার কাপলান। গন্তব্য প্রায় চার মাইল দূরে একটি স্থান। সেই সময়ে উবার ভাড়া দেখাচ্ছিল ১২
ডলার। পনের মিনিটের যাত্রা শেষে তিনি তার গন্তব্যে পৌঁছে যান।
পরদিন কাপলানকে $৩৯,৩১৭ ডলার বা প্রায় ৪১ লাখ টাকার একটি বিল দেয়া হয়। বিলের টাকার অংক দেখে তার চক্ষু চড়কগাছ। হতবাক কাপলান যোগাযোগ করেন উবার গ্রাহক পরিষেবার সাথে। টাকার পরিমাণ দেখে উবার গ্রাহক পরিষেবা কর্মীরা অবাক হয়ে যায়।
কোম্পানির প্রকৌশলীরা বুঝতে পারেন, অস্ট্রেলিয়াতে এমন একটি যায়গা আছে। তাদের অনুমান উইচউড, ম্যানচেস্টার থেকে অস্ট্রেলিয়ার একটি পার্ক উইচউড-এ পরিবর্তিত হয়েছে।
পরে অবশ্য কাপলান তার অর্থ ফেরত পেয়েছেন।