1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০০ সময় দর্শন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিক্ষার্থীদের রাত জেগে ইন্টারনেটের ব্যবহার থামাতে রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত। তবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসাবাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে। ’

তিনি আরও বলেন, নিশ্চয়ই কানেকটিভিটি বা টেকনোলজি প্রয়োজন। কিন্তু সব কিছুরই একটা মাত্রা থাকা দরকার। এসব যন্ত্রের (মুঠোফোন) মাধ্যমে কীভাবে মিথ্যাচার-অপপ্রচার চলে! এগুলোতে যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবন যাপন করা খুব কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘পৃথিবীর প্রায় সব দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় পার্টটাইম জবের (খণ্ডকালীন চাকরি) সুযোগ আছে। এটা আমাদের দেশেও সম্ভব। ’

মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর আহ্বান করছি। গবেষণা না থাকলে ভবিষ্যতে মেধার সংকট দেখা দেবে। এমনিতে বর্তমানে টেকনোলজি (প্রযুক্তি), বিশেষ করে মোবাইলের কারণে আমাদের সন্তানরা এখন রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত এগুলো নিয়েই থাকে। আমাদের সময় আমরা যেভাবে লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নেই। ’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। অ্যালামনাইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোল্লা মো. আবু কাওছার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu