উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রোববার (৯ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া সপ্তম দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। ছয় মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে একান্তভাবে আলাপ চালিয়ে যাচ্ছে তারা