1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরছে ৩১ ভারতীয় জেলে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১ মাস ৬ দিন কারাভোগ শেষে মুক্ত হয়েছেন ৩১ ভারতীয় জেলে। শনিবার (৮ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগার থেকে মুক্ত হন এসব জেলেরা।

এদিন দুপুরে মোংলা থানা পুলিশ ভারতীয় এসব জেলেদের খুলনাস্থ ভারতের হাই কমিশনের প্রতিনিধি প্রভাত মুন্দার কাছে হস্তান্তর করেন। হস্তান্তরের পরে দুপুরেই মুক্তি পাওয়া জেলেরা নৌপথে তাদের মাছ ধরা ট্রলারযোগে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগণা জেলার উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে গত মঙ্গলবার (৪ অক্টোবর) ৩ মাস ৪ দিন বাগেরহাটে কারাগারের আটক থাকার কারামুক্ত হয়ে ১৩৫ ভারতীয় জেলে দেশে ফিরে যায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী ৩১ ভারতীয় জেলেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ‘এফ বি মা মঙ্গলচন্ডী-১ এবং মঙ্গলচন্ডী-৩’ নামে দুটি ফিশিং ট্রলারও আটক করা হয়। পরে ১ সেপ্টেম্বর মোংলা কোস্টগার্ড জেলেদের নামে মোংলা থানায় মামলা করেন।

এরপর ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে ভারতীয় ৩১ জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। গ্রেপ্তার হওয়া এসব ভারতীয় জেলেরা ১ মাস ৬ দিন কারাভোগ শেষে শনিবার জামিনে মুক্ত হন। এসব জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu