1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

কুড়িগ্রামে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। শনিবার (০৭ অক্টোবর) জেলার পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জাতীয় পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় নারায়াণপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থাশীল। এ জন্য বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি আরও সুসংগঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu