1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিয়ের গাড়ীর ফুল ছেঁড়াকে কেন্দ্র করে মারামারি, আহত ছয়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

শেরপুরে বিয়ের গাড়ীতে সাজানো ফুল ছেঁড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভাংচুর করা হয় বিয়ে বাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল। মারামারিতে ছয়জন

আহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে শহরের চাপাতলী মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আক্কাস আলী, লতিফ মিয়া, রিয়াদ, সাফিয়া আক্তার, সোহান ও পিন্টু। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে পৌরসভার চাপাতলী মধ্যপাড়া মহল্লায় আমীর আলীর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ওই বিয়ে বাড়িতে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে বরযাত্রী আসে। পরে বাড়ির সামনে রাখা হয় বরযাত্রীর সাজানো একটি প্রাইভেটকার। ওই গাড়ীর ফুল ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী এক শিশুর সঙ্গে বিয়েবাড়ির এক শিশুর ঝগড়া বাঁধে।

এসময় প্রতিবেশী রনি ও শফিকুলের সঙ্গে বিয়েবাড়ির লোকদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে উভয় পক্ষকে মীমাংসার জন্য সালিশে বসেন। সালিশ শুরুর কিছুক্ষণ পর রনি ও শফিকুলসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে বিয়েবাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল ভাংচুর করে চলে যান। এসময় আহত হয় ছয়জন। বিষয়টি জানতে পেরে সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে পৌর কাউন্সিলর মো. আব্দুস সাত্তার জানান,  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে হামলার ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu