Dhaka 1:58 pm, Thursday, 7 May 2026

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ সংসদে পাশ

Sunamganj University of Science and Technology Bill-2020 passed in Parliament

আরও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে পাশ হলো ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়।

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির প্রেক্ষিতে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, সংসদে পাশ হয়েছে ‘কোম্পানি (সংশোধন) বিল-২০২০’ নামে আরো একটি বিল। বিলটি পাশের ফলে এখন থেকে কোম্পানি রেজিস্ট্রেশনের সময় লোগো রেজিস্ট্রেশনের বিধান তুলে দেয়া হয়েছে। ফলে এখন শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই চলবে। এছাড়া সংসদে পাশ হয়েছে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) বিল ২০২০’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ সংসদে পাশ

আপডেটের সময় : 10:31:50 pm, Wednesday, 18 November 2020