1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরু করতে গিয়ে প্রতিদিন বাদ যাচ্ছে ৬ হাজার টন চালগুড়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২১ সময় দর্শন

সরু ও সিল্কি করতে গিয়ে দেশে প্রতিদিন ৬ হাজার মেট্রিক টন চাল গুড়া হিসেবে বাদ দেওয়া হচ্ছে; যা মোট উৎপাদনের ১০ ভাগ। এছাড়াও ভাঙা ও কালো দানা বেছে বাদ দেওয়া হচ্ছে আরও ১৫ ভাগ চাল। এই বিপুল পরিমাণ চাল মোট উৎপাদনের সঙ্গে যুক্ত হলে সমৃদ্ধ হতো খাদ্য ভাণ্ডার। আর চাল আমদানি করার প্রয়োজনই হতো না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, চালকল মালিকদের হিসাবে দেশে ১ হাজার ২০০ মতো অটোমেটিক চালকল আছে। বয়লারে একযোগে ৮শ’ মণ ধান ঢেলে দেওয়া হয়। ১০ থেকে ১২ ঘণ্টা পর বের হয়ে আসে সরু-সিল্কি চাল। এই প্রক্রিয়ায় কম্পিউটারাইজড কালার সর্টার মেশিনে বাদ পড়ে যায় ভাঙা ও কালো-মাছি দানা। আর পলিশ করতে গিয়ে প্রতিমণে আড়াই থেকে ৩ কেজি চাল গুড়ো হয়ে বের হয়। এই হিসেবে প্রতিদিন ৬০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন করতে গিয়ে পলিশ গুড়া হিসেবেই বাদ যাচ্ছে ৬ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ অটো রাইচ মিল ওনার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ও  কুষ্টিয়া জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধানের সঙ্গে কথা বলে জানা যায়, পলিশগুড়া মৎস্য, পোল্ট্রি ও গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। অন্যদিকে পলিশ করা সরু চকচকে ছাড়া কেউ আর চাল কিনতেই চান না।

জনবহুল বাংলাদেশে প্রধান খাদ্য হিসেবে চাল উৎপাদন বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়ার কথা বলছেন সচেতনরা। পলিশ না করলে প্রতিদিন বাদ যাওয়া বিপুল পরিমাণ গুড়া- চাল হিসেবেই যুক্ত হবে, আর এতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu