1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফুলদানিটি বিক্রি হলো ৯২ কোটি টাকায়!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১২১ সময় দর্শন

দেড় হাজার থেকে দুই হাজার ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা) বিক্রির আশায় নিলামে তোলা হয়েছিল একটি চাইনিজ ফুলদানি। কিন্তু সবাইকে

অবাক করে দিয়ে শেষ পর্যন্ত নিলামে এর দাম উঠেছে প্রায় ৮৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯২ কোটি টাকার বেশি।  নীল-সাদা রঙের ফুলদানিটি

ফ্রান্সে নিলামে তোলে নিলাম সংস্থা ‘ওজেনাট অকশন হাউস।’ খবর সিএনএন।

ওজেনাট অকশন হাউসে কর্ণধার জ্যাঁ পিয়ের ওজেনাট সিএনএনকে জানিয়েছেন, নিজের দাদির কাছ থেকে ফুলদানিটি পেয়েছিলেন এক ব্যক্তি। তিনি তাদের সাথে যোগাযোগ করে ফুলদানিটি তাদের কাছে বিক্রি করে দেন।

জ্যাঁ পিয়ের আরও বলেন, এটা তাদের জীবন পুরোপুরি বদলে দেবে।  তিনি আরও বলেন, ওই ব্যক্তির দাদির কাছে ফুলদানিটি ৩০ বছর ছিল। নিলামে তোলার আগে ফুলদানিটি যখন প্রদর্শনীতে ছিল তখনই অনেকে এর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন।

শুরুতে ৩০০ থেকে ৪০০ জন ফুলদানিটির বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তবে নিলামে মাত্র ৩০ জনকেই অংশ নিতে দেওয়া হয়েছিল। নিলামে যাদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় তাদের প্রত্যেককেই কিছু অর্থ আগে ডিপোজিট করতে হয়।  নিলামে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে ১০ জনের কোনো দাম বলার আগেই এর দাম ৫০ লাখ ইউরো ছাড়িয়ে যায়।

ওজেনাট অকশন হাউস থেকে এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল নেপোলিয়নের ব্যবহৃত একটি তলোয়ার। ওই তলোয়ারটি বিক্রি হয়েছিল ৬৪ লাখ মার্কিন ডলারে।

তবে এই ফুলদানিটির দাম ৮৮ লাখ মার্কিন ডলারে উঠতে পারে বলে কোনোভাবেই চিন্তা করেননি তারা। জ্যাঁ পিয়ের বলছেন, কখনও কখনও এমন হয় যে নিলামে যারা অংশ নেন তাদের দু’তিনজন ভুল করে কোনো কিছুকে অতি মূল্যায়িত করে ফেলেন। তাই বলে ৩০০ জনের এক সাথে ভুল হওয়ার কথা না।

তিনি আরও বলেন, এখানে আসলে বাজারের আসল চিত্রটাই এসেছে। এখন আমার সত্যিই বিশ্বাস হচ্ছে ফুলদানিটি অষ্টাদশ শতাব্দীর। ফুলদানিটি এখন হয়তো কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হবে, তবে আমি নিশ্চিত না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu