1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে পদ্মাসেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবে রাষ্ট্রপতি।

শুক্রবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পৌনে ২টায় বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এ সফরে তাঁর সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে পরিদর্শন বইয়ে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

এরপর রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে। সেখান থেকে  যাবেন মাদারীপুরের শিবচর উপজেলায়। শিবচরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন।

সন্ধ্যায় আবারও শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu