1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে মিনিকেট নামে চাল বিক্রি বন্ধ করার জন্য অভিযান

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৬৪ সময় দর্শন

যেসব রাইচ মিলের চাল বাজারে পাওয়া যাচ্ছে তাদেরকে ফোন করে প্রথম বার সতর্ক করা হয়েছে।

কোন জাতের ধান থেকে চাল উৎপাদন করা হয়েছে তা মোড়কে সুস্পষ্ট ভাবে উল্লেখ করার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এর লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে সতর্ক করা হয়েছে।

নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে বাজার তদারকির বাগাতি পাড়ায়, বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ বিকেলে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজার এলাকায় অবস্থিত মেসার্স ফারুক মেডিসিন মার্ট (স্বত্বাধিকারী: গোলাম ফারুক ) ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ১৩,০০০/= (তের হাজার ) এবং একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স শহিদুল স্টোরকে ( স্বত্বাধিকারী: মোঃ শহিদুল ইসলাম ) ৩৮ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ১,০০০/= (এক হাজার ) টাকা সহ সর্বমোট ১৪,০০০/= (চৌদ্দ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

নাটোর জেলার বাগাতিপাড়া থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপযুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu