1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা মানে সন্ত্রাসীদের মদদ দেওয়া: শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা মানে সন্ত্রাসীদের মদদ দেওয়া। আমার প্রশ্ন হলো, র‌্যাব সৃষ্টি করলো কে? আমেরিকা র‌্যাব সৃষ্টির পরামর্শ দিয়েছিল এবং তারাই ট্রেনিং দেয়। আমেরিকা যখন স্যাংশন দেয়, তখন একটা কথা বলতে হয়, যেমন আপনারা ট্রেনিং দিয়েছেন তারা তেমন কার্যক্রম করছে। ’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসনা বলেন, ‘আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপরাধ করলে তাদের বিচার হয়, কিন্তু তাদের দেশে বিচার হয় না। আন্তর্জাতিক সংস্থাগুলো গুমের হিসাব যখন শুরু করলো, তখন দেখা গেলো সবচেয়ে বেশি গুম হয় জিয়ার আমলে। ’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গুম হওয়া অনেককে খুঁজে বের করে। সেটা কিন্তু পত্রিকায় আসে না। ’

তিনি বলেন, ‘তারা শুধু অস্ত্র প্রতিযোগিতা আর যুদ্ধ করবে, আর আমাদের দেশের মানুষ না খেয়ে মরবে সেটা হতে পারে না। ’

দেশের মানবাধিকার পরিস্থিতি, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়। যুক্তরাষ্ট্র সময় সময় আমাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিচ্ছে। এর আগে তারা জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। মূলত আমাদের দেশের কিছু লোক সেখানকার সিনেটর ও কংগ্রেসম্যানদের কাছে দেশে সম্পর্কে নানা কথা বলে এবং এ জন্য তারা এটা দেয়। যারা এগুলো করে তারা মূলত যুদ্ধাপরাধী ও বিভিন্ন দাগি পলাতক আসামি। ’

আরও পড়ুন…

সবচেয়ে বেশি গুম হয়েছে জিয়ার আমলে: প্রধানমন্ত্রী 

‘আমি চাই নতুন নেতৃত্ব আসুক, আমার তো সময় শেষ হয়ে গেছে’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu