1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নৌকাডুবির পর ৩০ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১২২ সময় দর্শন

বুধবার গ্রিসের কিথিরা দ্বীপের কাছে পাথুরে এলাকায় অভিবাসীদের নিয়ে ভ্রমণরত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে

জানিয়েছে, দেশটির কোস্টগার্ড। নৌকাটিতে থাকা প্রায় ১০০ জন অভিবাসীকে বাঁচাতে উদ্ধার অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

নৌকাডুবির এলাকাটিতে তখন প্রবল বাতাস বইছিল বলে জানিয়ে কোস্টগার্ড জানান, ‘এখন পর্যন্ত ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে।প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিযান চলছে। ’

অভিবাসী বহনকারী নৌকাটি পাথুরে এলাকায় পাথরের ধাক্কায় ভেঙে পড়ে এবং ডুবে যায়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করতে একটি কোস্টগার্ড জাহাজ ও একটি গ্রীক নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে ছুটে যায়। তবে এ ঘটনায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়নি কোস্টগার্ড।

উল্লেখ্য, কিথিরা হল পেলোপনিস উপদ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তের বিপরীতে অবস্থিত একটি দ্বীপ। ২০১৫ এবং ২০১৬ সালে ইউরোপের অভিবাসন সংকটের প্রথম সারিতে ছিল গ্রিস। সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত এবং দারিদ্র্য থেকে মুক্তির আশায় এক মিলিয়ন শরণার্থী প্রধানত তুরস্ক হয়ে গ্রিসে আসে। তবে বর্তমানে গ্রিসে অভিবাসীদের আগমন অনেকটায় হ্রাস পেয়েছে। তবে এখনও সমুদ্রপথে গ্রিসে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে অভিবাসীদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu