1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিচ্ছেদ গুজবে মুখ খুললেন রনবীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে বলিউড সেনসেশন রনবীর সিং ও দীপিকা পাডুকোনের। এটা নিয়ে চর্চা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বয়ং রনবীরই মুখ খুলতে বাধ্য হয়েছেন।

দীপিকা আর তিনি যে একইসাথে রয়েছেন- এমনই এক কড়া বার্তা দিয়েছেন এ অভিনেতা। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট ভাষায় এমনটাই জানালেন রনবীর।এসময় তিনি বলেন, ‘আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি, আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করবো। ’

তবে তাদের বিয়ে ভাঙতে বসেছে- এই খবর কে বা কারা ছড়ালো সে বিষয়ে এখনও স্পষ্ট হওয়া যায়নি। অবশ্য এর পেছনে বেশ কিছু কারণও রয়েছে। এই জুটি একসাথে কাজ করছেন না বহুকাল। এদিকে একসাথে দেখাও যায় না তাদের। সামাজিক মাধ্যমেও জুটি ছবিতে নেই তারা। ফলে সব জল্পনার সমীকরণ যেন এক দিকেই ইঙ্গিত করে। তবে কী সত্যিই বিচ্ছেদের দিকে আগাচ্ছে তাদের সম্পর্ক?

অন্যদিকে ভক্তদের সন্দেহে জল ঢেলেছে রনবীরের ইন্সটা পোস্ট। তিন দিন আগের ওই পোস্টের নিচে দীপিকা মন্তব্য করেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু…!’ এই কমেন্টের মাধ্যমেও বেশ দোটানায় পড়ে যান ভক্তরা। কী ঘটছে আসলে এই তারকা দম্পতির মাঝে? অনুরাগীদের নিষ্প্রভ আগ্রহে যেন বারবার অম্ল ঢেলেই চলেছেন তারা। তবে বিষয়টি পরিষ্কার করেছেন স্বয়ং রনবীর নিজেই। প্রিয়তমার ছবিতে তার কমেন্ট যেন সেটাই প্রমাণ করছে। এক অলঙ্কারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন দীপিকা। সেখানে গিয়ে রনবীরের চিরচেনা পোজ। যেন বোঝাতে চাইলেন- জল্পনা ভক্তদের মনেই থাকুক, মনের রানি ঠিকই দীপিকা রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu