1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৫৩৫টি পানির মিটার গায়েবের ঘটনায় সিসিকের ৮ জন বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬৬ সময় দর্শন

অব্যবহৃত ৫৩৫টি পানির ফ্লু মিটার গায়েবের ঘটনায় বরখাস্ত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৮ কর্মচারীকে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সিসিক সূত্রে জানা গেছে, এ ঘটনায় সিসিকের সংশ্লিষ্ট আরও তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সিসিকের ভাণ্ডারে মজুদ ওই ৫৩৫টি পানির ফ্লু মিটারের দাম প্রায় ২৮ লাখ টাকা।সম্প্রতি ৫০টি মিটারের প্রয়োজন পড়লে ভাণ্ডারে গিয়ে দেখা যায় কোনো মিটার মজুদ নেই। এ ঘটনায় সিসিক গত ২৬ সেপ্টেম্বর মহানগরের শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করে।

মিটার গায়েবের ঘটনায় সিসিকের পাম্প অপারেটর হাসান মাহমুদ মাসুমকে সাময়িক ও সাত অস্থায়ী কর্মচারীকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। সেইসাথে শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, পানি শাখার নির্বাহী প্রকৌশলী আবদুস সোবহান ও সহকারী প্রকৌশলী এনামুল হক তপাদারকে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে সিসিকের পানি শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলে আসল অপরাধীদের ব্যাপারে জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu