1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

জগন্নাথপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

 

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে পৌর পয়েন্ট উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিনিয়র সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব প্রমুখ। মানববন্ধনে বক্তারা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে জগন্নাথপুরের বাসিন্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরকে দ্রুত মামলা থেকে প্রত্যাহারের দাবী জানান।

এ দিকে মিথ্যা মামলার খবর জানার পর উপজেলার হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমকারি জনসাধারন ডা. মধু সুধন ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদে তারা লেখেন, দিন-রাত কাজ করে যাচ্ছেন গরিব, দু:খী, মেহনতী মানুষের ডাক্তার মধু সূধন ধর। জগন্নাথপুর হাসপাতাল সৃষ্টি হওয়ার পর এই ডাক্তারের মাধ্যমে সিজার কাজ শুরু হয়ে এখনও চলমান আছে। হাসপাতালে অনেক ডাক্তার থাকেন, যে দিন ঘটনা ঘটেছিল সে দিন তিনি ছিলেন না। পরে ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও একজন ভাল মানুষকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করা ঠিক হয় না।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের আব্দুল হামিদ (৫০) শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন রাত ১২ টার দিকে আব্দুল হামিদ মারা যান।

পরে ওই রোগির স্বজনরা নার্স ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট অর্থপেট্রিক রাজিব পালকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে নার্স তাহমিনা বেগমের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করে ১৪ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওই তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। পরে এ ঘটনায় মারা যাওয়া ওই ব্যক্তির স্বজনরা সুনামগঞ্জ আদালতে মামলা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu