1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মিয়ানমারের সাহস নেই কিছু করার: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০০ সময় দর্শন

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আমাদের মূল বার্তা হলো, বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র।  আমরা যুদ্ধবিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়। আমরা সীমান্তে শান্তি চাই। এমনকি দেশের ভেতরেও শান্তি চাই।

তিনি আরও বলেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত খোঁচায় তাহলে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহাড়া দিচ্ছে। সেনাবাহিনীসহ অন্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। শুধু তা-ই নয় সব চেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সাহস নেই সরাসরি কিছু করার। খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। সেটা নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষে জানে।

তিনি বলেন, যুদ্ধ করলে করা যাবে, বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো ফায়দা হবে না।

মন্ত্রী বলেন, মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার এক এক সময় এক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।

মন্ত্রী আরও বলেন, চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো; আমাদেরও ভালো। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো মিয়ানমারের ও ভালো। দুটি বড় রাষ্ট্র প্রতিবেশী হিসেবে মাঝখানে যেহেতু আছে তারা এই সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষের সাথে কথা বলতে পারে; আমার বিশ্বাস তারা করছে।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কে করে সরকার নাকি নির্বাচন কমিশন। অব্যশই নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দেয়। আমরাও তো নির্বাচনের প্রার্থী।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu