1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনায় আগুন, ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

খুলনার বড়বাজারের তুলাপট্টিতে (কাপড় পট্টি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড়বাজারের ভৈরব স্ট্যান্ড রোডে (নদীর পাশে) ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, বড়বাজারে অভ্যন্তরে সড়কগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। পাশাপাশি লাগায়ো ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।

বড় বাজার ছিট কাপড় দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আ‌জিজুল ইসলাম ব‌লেন, দূর্গাপূজা দশমী উপলক্ষে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বাজারের কংস বা‌ণিজ্য ভান্ডার থে‌কে ধোঁয়া দে‌খে আগত ক্রেতারা দ্বিগবিদিক দৌড়া‌তে থা‌কে। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে আ‌সেন। বড় বাজারের শ্রমিকরাও তা‌দের সা‌থে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার ‌চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu