1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অ্যাম্বুলেন্স চালক যখন স্বাস্থ্য কমপ্লেক্সের ‘চিকিৎসক’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কানে স্টেথোস্কোপ লাগিয়ে রোগীকে স্বাস্থ্য সেবা দিচ্ছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন। মঙ্গলবার (৪অক্টোবর) রাতে জরুরি বিভাগে চিকিৎসকের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে নানা গুঞ্জন উঠেছে।

উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আমজাদ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহনকারী ব্যক্তি মালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক বলে জানা গেছে।

অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর পাশের মোমিনপুর গ্রামে মারামারিতে আহত এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ওই সময়ে স্টাফ ইয়াসমিন তাঁকে ওই রোগীর প্রেসার মাপতে বললে তিনি ওই কাজ করছিলেন। এসময় কেউ জানালা দিয়ে গোপনে ওই ছবি নিয়ে ফেসবুকে ছড়িছেন।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম বলেন,আমজাদ মাঝে মাঝে বেসরকারি অ্যাম্বুলেন্স চালায়। যখন কাজ থাকে না তখন হাসপাতাল চত্বরে দালালি করে। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় স্টাফদের সঙ্গেও তাঁর সম্পর্ক রয়েছে। তাই মাঝে মাঝে নিজ স্বার্থেই কোনো রোগী আসলে তিনি আগ বাড়িয়ে তাদের সঙ্গে পরিচিত হন। তাদের সমস্যা সমাধান করিয়ে রোগীর স্বজনদের থেকে কিছু আর্থিক সুবিধা নেন। ওই ঘটনার সময় তিনি রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, জরুরি বিভাগে বাইরের কোনো লোক এভাবে চিকিৎসা সেবা দিতে পারে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu