1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড’ জিতলেন আঙ্গেলা ম্যার্কেল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১০ সময় দর্শন

জাতিসংঘ শরণার্থী বিষয়ক পুরস্কার ‘নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড’ জিতেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সিরীয় শরণার্থী সংকট সমাধানে অবদান রাখায় তাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার পুরস্কারের জন্য ম্যার্কেলের নাম ঘোষণা করে ইউএনএইচসিআর।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ভয়াবহ শরণার্থী সংকট সৃষ্টি হয়।ইউরোপ সীমান্তে ভিড় জমায় হাজারো মানুষ। সে সময় সংকট মোকাবিলায় এগিয়ে আসে তৎকালে ম্যার্কেলের নেতৃত্বাধীন জার্মানি। ২০১৫ ও ২০১৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ শরণার্থী আশ্রয় দেয় দেশটি

তৎকালীন এই সংকট মোকাবিলায় ‘ইউরোপের ক্রাইসিস ম্যানেজার’ খ্যাত আঙ্গেলা ম্যার্কেলের সাহসী সিদ্ধান্ত, দৃঢ় নেতৃত্ব ও মানবিকতার স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, ‘দশ লক্ষাধিক শরণার্থীকে বাঁচাতে ও তাদের পুনর্বাসনে সহায়তা করে আঙ্গেলা ম্যার্কেল মহান নৈতিক ও রাজনৈতিক সাহস প্রদর্শন করেছেন। ’

ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, ম্যার্কেল বিশ্বব্যাপী উদ্বাস্তুদের দুর্দশার কথা তুলে ধরতে সাহায্য করেছেন। ম্যার্কেল দেখিয়েছেন রাজনীতিবিদেরা অন্যদের কাঁধে দায়িত্ব ঠেলে না দিয়ে নিজেরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সমাধান খুঁজতে কাজ করলে কী অর্জন করা যায়।

পুরস্কার বাছাই কমিটি ৪ জন আঞ্চলিক বিজয়ীকেও সম্মানিত করেছে। আগামী ১০ অক্টোবর জেনেভাতে একটি অনুষ্ঠানে ম্যার্কেল এবং চার আঞ্চলিক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। ম্যার্কেলের পুরস্কারের অর্থমূল্য দেড় লাখ ডলার। আঞ্চলিক বিজয়ীরা প্রত্যেকে ৫০ হাজার ডলার করে পাবেন।

উল্লেখ্য, শরণার্থীদের তরে নরওয়ের খ্যাতনামা পর্যটক ফ্রিডজফ নানসেনের অসামান্য অবদান স্মরণীয় করতে রাখতে ১৯৫৪ সালে নানসেন পুরস্কার চালু করে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এরপর থেকে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। গত বছর (২০২১) নানসেন পুরস্কার পেয়েছিলেন আফগান শরণার্থী নারী চিকিৎসক সালিমা রহমান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu