1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৮ লাখ টাকা খোয়া গেলো ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

রাজধানীর যাত্রীবাহী ভিআইপি পরিবহনের বাসে আলমগীর হোসেন (৩০) নামের এক পলিথিন ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যবসায়ীর কাছে ৮ লাখ টাকা ছিল, যা খোয়া গেছে বলে দাবি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা দোকান কর্মচারী খলিলুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে আলমগীর লালবাগ থেকে গাজীপুর গিয়েছিলন বিভিন্ন দোকানে টাকা কালেকশনের জন্য। সেখান থেকে যাত্রীবাহী ভিআইপি পরিবহন বাসে ফিরছিলেন। পরে খবর পাই আজিমপুর বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় আছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, তার কাছে ৮ লাখ টাকা ছিল। অজ্ঞান পার্টির লোকজন অচেতন করে টাকা নিয়ে গেছে। এ ঘটনায় বাসের স্টাফ জড়িত রয়েছে। ’

লালবাগ থানার এসআই ফখরুল আলম বলেন, ‘অচেতন ব্যবসায়ীর লোকজনের ও গাড়ির স্টাফ মাধ্যমে ঘটনা জানতে পারি। সে বিজয় স্মরণী এলাকায় ভিআইপি গাড়িতে অচেতন অবস্থায় ছিল, অনেক যাত্রী নেমে গেলেও যাত্রীরা দেখেন গাড়িতে অচেতন অবস্থায় রয়েছে ব্যবসায়ী আলমগীর হোসেন। এ ঘটনায় বাস হেলপারকে তাদের লোকজন পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে হেলপার আবু কাসেম (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ও ঢামেক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে ৮ লাখ টাকা খোয়া গেছে কিনা জ্ঞান ফিরলে ও তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu