1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৯৬ সময় দর্শন

দীর্ঘ ১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে না ফেরার দেশে পারি জমালেন বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।

আজ শুক্রবার সকালে ১১টায় ঢাকার গ্যাসট্রোলিভার হাসপিতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

লোকামান হোসেন মৃধার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চুন্নু শেখ।

এ সময় তিনি জানান, গত ২৩ জুন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধার করোনা পজেটিভ আসে। একদিন বাসায় চিকিৎসা গ্রহণের পরে শ্বাসকষ্ট দেখা দিলে চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসা নেবার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ জুন ঢাকার গ্যাসট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় দীর্ঘ ১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে আজ সকালে মৃত্যু বরণ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর সদর আসনের এমপি আলহাজ্ব ইঞ্জিঃ খন্দাকার মোশাররফ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu