1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধারণক্ষমতা ৫০ হলেও নৌকায় যাত্রী উঠেছিলো একশো’র বেশি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

অনিয়ম আর অব্যবস্থাপনায় জর্জরিত পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়া ঘাট। জেলা পরিষদ নিয়ন্ত্রিত এই ঘাটে গত ৫০ বছরে উন্নয়ন তো দুরের কথা, কেউ খবরও রাখেনি।

এলাকাবাসী জানায়, দুর্ঘটনা কবলিত ওই নৌকাটি ছিলো সর্বোচ্চ ৫০ জন যাত্রী ধারণ ক্ষমতার। অথচ দুর্ঘটনার দিনে যাত্রী উঠেছিলেন ১০০-এর বেশি।

স্থানীয়রা আরও জানায়, নৌকায় যাত্রী ওঠার সময় স্থানীয় চেয়ারম্যান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীল লোকও ছিল। স্থানীয়দের প্রশ্ন, তাদের উপস্থিতিতেই ছোট নৌকাটিতে এত যাত্রী উঠেছিল কীভাবে? ঘাট পরিচালনায়ও ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন তারা।

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবিতে স্বজনহারাদের পরিবারে হাহাকার আর আর্তনাদ চলছেই। এক সঙ্গে এতো প্রাণ অকালে ঝরে যাওয়ায় শোক ছুঁয়েছে পুরো গ্রামে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলছেন, এই ঘাট পরিচালনায় রয়েছে ব্যাপক অনিয়ম। ইজারার শর্তানুযায়ী পারাপারের জন্য রাখার কথা অন্তত চারটি নৌকা। অথচ দুর্ঘটনা কবলিত নৌকাটি ছিল অত্যন্ত ছোট এবং অনেক পুরনো। ঘাটে মাত্র দু’টি নৌকা ছিল।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রতিবছর এই ঘাট বিপুল অংকের টাকার বিনিময়ে ইজারা দেয়া হয়। ইজারাদাররা প্রতিবছর লাখ লাখ টাকা আয়ও করেন। সরকারি কোষাগারেও জমা হয় রাজস্ব। অথচ ঘাট পরিচালনায় অনিয়মের অন্ত নেই, অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর রায় জানান, উচ্চতর তদন্তের জন্য গঠিত কমিটিকে আরও সময় দেয়া হয়েছে। প্রতিবেদন পেলেই, জানা যাবে কী কারণে দুর্ঘটনা ঘটলো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu