1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফাঁদ পেতে শিকার করা ২০টি সাদা বক উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৬১ সময় দর্শন

নাটোরের গুরুদাসপুরে ফাঁদ থেকে শিকার করা ২০টি সাদা বক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া মাঠ থেকে এ বকগুলো উদ্ধার

করেন পরিবেশ-কর্মীরা। পরে উদ্ধার করা বক অবমুক্ত করা হয়। এছাড়া পাখি শিকারের ৭টি ফাঁদ (কিল্লা ঘর) জব্দ করে ধ্বংস করা হয়।

এ বিষয়ে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খুবজীপুর উত্তরপাড়া মাঠে যান পরিবেশ-কর্মীরা। এ সময় ৭টি পাখি ধরার ফাঁদসহ ২০টি বক উদ্ধার করা হয়। তবে পরিবেশ-কর্মীদের দেখে শিকারিরা পালিয়ে যায়। পরে খেজুরপাতা, কলাপাতা ও বাঁশের কুঞ্চী দিয়ে তৈরি করা ৭টি পাখি ধরার ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয়।

প্রতিদিন পরিবেশ-কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালালেও পাখি শিকারি বন্ধ হচ্ছে না। তবে প্রশাসন পরিবেশ-কর্মীদের সহযোগিতা করলে পাখি শিকার বন্ধ করা সম্ভব বলে জানান নাজমুল হাসান।

বক উদ্ধারের সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহসভাপতি মিজানুর রহমান, পরিবেশকর্মী মনির হোসেন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu