1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৪২ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে তারেক রহমান (৩১), মৃত জহরুলের ছেলে নয়ন (১৯), শাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২০) ও মো. বাবলুর ছেলে নূর মোহাম্মদ (১৮

সোমবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন নেসা বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশারফ হোসেনের সাথে পার্শ্ববর্তী এম এম হক আইডিয়াল স্কুলের মো. পান্নার বিরোধ থাকায় পান্নার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি এ. কে. এম আলমগীর জাহান জানান, গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

এদিকে ক্ষতিগ্রস্ত শহীদ মিনারটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সংস্কার করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে ২ লাখ টাকা ব্যয়ে বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনারের স্তম্ভের পেছনে লালখচিত অংশের টাইলস ভাঙাসহ মিনারের পাদদেশে বিভিন্ন অংশের টাইলস ভেঙে ফেলা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu