1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় এএসআই কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বুড়িচং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মালেক ও অটোরিকশাচালক বিল্লালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান রোববার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এক পুলিশসহ দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং রাজাপুর ইউনিয়নের এক কলেজছাত্রী মায়ের জন্য ওষুধ কিনতে ১৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগএ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা এসে তার সামনে দাঁড়ায়। ছাত্রী অটোরিকশায় ওঠার পর পুলিশের পোশাক পরিহিত এক লোক তাকে উত্ত্যক্ত করেন। আর চালক অটোরিকশাটি না থামিয়ে দীর্ঘ দুই ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে মেয়েটিকে তার বাড়ির সামনে নামিয়ে দেন। তার সঙ্গে সম্পর্ক রাখলে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে দেওয়ারও প্রলোভন দেখান এএসআই

সেই সঙ্গে এ বিষয়টি গোপন রাখার জন্যও মেয়েটিকে হুমকি দেন তারা। এ ঘটনার পর মেয়েটি কলেজে যাওয়া বন্ধ করে দেন। তার পরিবার থেকে কলেজে না যাওয়ার কারণ জানতে চাইলে একপর্যায়ে ছাত্রীটি বিষয়টি জানান। পরে থানায় খোঁজখবর নিয়ে জানা যায়, অটোরিকশায় থাকা লোকটি কুমিল্লা বুড়িচং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও অটোরিকশা চালক মো. বিল্লাল হোসেন (৪৪) বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে উভয়ের বিরুদ্ধে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ সুপার ও আদালতের নির্দেশনায় ৩০ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, আসামিরা বর্তমানে কারাগারে আছেন।  বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

রাস্তার মাথায় যান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu