1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওসিকে কুপিয়ে সব কেড়ে নিলো ডাকাত দল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় ডাকাতির শিকার হয়েছেন চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা ও তার গাড়িচালক। শনিবার (১ অক্টোবর) ভোরে গাড়ি চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অতর্কিতে হানা দেয় ডাকাত দল। পরে ওসি ও তার গাড়ি চালককে কুপিয়ে নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন লুটে নেয় ডাকাতরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক ইয়াছিন বাদশা। আহত ওসি ও গাড়িচালক বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ। তিনি জানান, শনিবার রাতে ডাকাতের হামলায় আহত ওসি বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা শুক্রবার রাতে প্রাইভেটকারে ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। শনিবার ভোরে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় টোল দিতে গাড়ি থামানো হয়। তখন অতর্কিতে ডাকাতরা এসে ওসির প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনার পর আহতদের প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চট্টগ্রাম পৌঁছে তারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, হাইওয়ে পুলিশের ওসিকে কুপিয়ে আহত করে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এর পাশাপাশি হাইওয়ে সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়ে গেছে। গত ২৬ সেপ্টেম্বর মহাসড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সদস্যও। ছিনতাইকারীরা মুক্তিপণ আদায় করতে তার উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পর এবার ওসির উপর ডাকাত দলের হামলা ও ডাকাতির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu