1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার ‘পুষ্পা’ নিয়ে মুখ খুললেন রাশমিকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

রুপালি জগতে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রাশমিকা। রূপ আর গুণ দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ

কারণে এই অভিনেত্রীকে ভক্তরা ডাকেন ‘এক্সপ্রেশন কুইন’ । শুধু তাই না, রাশমিকাকে ‘ভারতের জাতীয় ক্রাশ’ও বলা হয় ।সবশেষ  তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।  

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাশমিকা। জানতে চাওয়া হয় অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সম্পর্কে।

জবাবে তিনি বলেন, প্রথমেই আমার অভিনয় জীবনের প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র কথা বলব। এরপর ‘গীতা গোবিন্দম’ আমাকে একজন পারফরমার হিসেবে সবার নজরে নিয়ে আসে। সবশেষে পুষ্পাতে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে ভারতজুড়ে পরিচিতি পাই।

এই অভিনেত্রী আরও যোগ করেন, আমি কখনোই অভিনেতা ছিলাম না। এখনো নিজেকে খুঁজে ফিরি। পাবলিক ফিগার ধারণা এখনো আমার কাছে নতুন।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অভূতপূর্ব সফলতা নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, আমরা জানতাম আমরা একটি ভালো সিনেমা বানিয়েছি। সফলতার ব্যাপারে আমরা কেউই আগে থেকে কিছু বলতে পারি না। তবে এতটুকু জানতাম সিনেমার কনটেন্ট ভালো এবং এর ফলাফলও ইতিবাচক হবে। এরপর যা ঘটল তাতে তো রীতিমতো ‘ওয়াও’।

৭ অক্টোবর মুক্তি পাবে রাশমিকা মান্দানা অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘গুডবায়’। বালাজি মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা সহ আরও অনেকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu