1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাকিব ইস্যুতে কড়া বার্তা দিলেন ডিপজল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। শাকিবের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাস ছাড়াও জড়িয়েছে নায়িকা রাত্রির নাম। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা, এমন অভিযোগ করছেন অনেকেই।

এবার এই বিষয়ে মুখ খুললেন ঢালিউড অভিনেতা ও ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। গণমাধ্যমে তিনি বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। বিয়ে করেছে তাতে কিছু আসে যায় না। তবে আমার মনে হয় তিনজনকেই শেলটার দেয়া উচিত।

তিনি আরও বলেন, এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেনো না হয়। বাজে চিন্তা ফেলে সবাইকে নিয়ে ঘর সংসার করুক। ৩টা হোক ২টা হোক তাদের ফ্ল্যাট দিয়ে সেটআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছেড়ে চলে যাক। কারণ এ মেয়েগুলো কী করবে? একটা বাচ্চা পালন করা তো সহজ কথা নয়। একটা হাতি পালা ও একটা সন্তান পালা সমান।

তারকাদের এই ধরনের কর্মকাণ্ডই ঢাকাই চলচ্চিত্রের ক্ষতি করছে উল্লেখ করে ডিপজল বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে। এদের কারণে আরও যাবে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডোবায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu