1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ কেজি রুপার গহনা জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২২ সময় দর্শন

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে প্রায় ১১ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কামারপাড়া সীমান্ত থেকে এসব রুপার গহনা জব্দ করা হয়।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মোহম্মদ ইশতিয়াক।

তিনি জানান, বাংলাদেশ থেকে ভারতে রুপা পাচার হচ্ছে; এমন খবর পেয়ে সীমান্তের বিজিবির বারাদি ক্যাম্পের একটি দল কামারপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়।এসময় সন্দেহভাজন এক মোটরসাইকেলআরোহীকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যালে মোটরসাইকেল ফেলে মাঠের ভেতর দিয়ে দৌড়ে সীমান্তের দিকে পালিয়ে যান আরোহী। পরে মোটরসাইকেলটির সিট কাভারের নিচে স্কচটেপে মোড়ানো ১০টি কাপড়ের প্যাকেট পাওয়া যায়। ১০টি প্যাকেট থেকে ১০ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৫ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক জানান, পলাতক মোটরসাইকেলআরোহীর নাম মিয়া (২৫)। তিনি কামারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে। তার নামে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu