1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

শিক্ষার্থীদের নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে স্থায়ী সামাজিক-মানসিক সেবা কেন্দ্রের উদ্বোধন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। রোববার ২ অক্টোবর ২০২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. এম.এম. শহীদুল হাসান এই সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময়ে উপ-উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হক মামুনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে বর্তমান সময়ে শিক্ষার্থীরা নেতিবাচক চিন্তা, খারাপ আচরণ, আর্থিক সঙ্কট, পাশাপাশি শিক্ষাগত চাপ, সমর্থনের অভাব, দুর্বল যোগাযোগ দক্ষতা, সম্পর্কের সংকট, বিচ্ছেদ, বৈষম্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার হীনমন্যতা ইত্যাদি নানান ধরনের মানসিক চাপের ভেতর দিয়ে যাচ্ছে।

সামাজিক-মানসিক সেবা কেন্দ্র তাদের নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য নতুন কৌশল গ্রহণ করতে সহায়তা করবে। এছাড়াও উদ্বেগ, বিষণ্ণতা, রাগ, চাপ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের অবস্থা বুঝে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করবে।

পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং সামাজিক ভীতি দূর করবে। শেষ পর্যন্ত, এটি তাদের ব্যক্তিগত এবং একাডেমিক উভয় ক্ষেত্রেই কার্যকরী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলেই মনে করছে বিশ্ববিদ্যালয়টি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu