1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৫০ বছরেও জানা সম্ভব নয় নোবেল মনোনয়ন প্রাপ্তদের নাম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার হলো ‘নোবেল প্রাইজ’। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়। অনেকে জানতে চান, এই পুরস্কার যারা পায় তাদের মনোনয়ন ও বাছাই প্রক্রিয়া ঠিক কীভাবে করা হয়?

বাছাই প্রক্রিয়া
প্রতি বছর নোএই আবেদন স্বয়ং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান করতে পারেন। আবার অন্য কেউ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আবেদন করতে পারে। দেখা যায়, এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে যা ওই ব্যক্তি আগে জানতেনও না। হয়তোবা অন্য কেউ তার নামে আবেদন করেছিল।

 

নোবেল কমিটির প্রথম বৈঠকে বসে প্রতিবছরের ফেব্রুয়ারিতে। এরপর সেই তালিকা থেকে মনোনয়ন বাছাই করে সবচেয়ে আকর্ষণীয় এবং যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। তবে মনোনয়ন প্রক্রিয়া বন্ধ হওয়ার পরও নোবেল কমিটির সদস্যরা চাইলে তাদের প্রথম বৈঠকে তালিকায় আরও নাম যোগ করতে পারেন। এরপর নোবেল কমিটির স্থায়ী উপদেষ্টা, নরওয়েজিয়ান বা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের মূল্যায়ন করেন। পরে একেবারে শেষ বৈঠকে কমিটি একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এরপরই নিয়মানুযায়ী অক্টোবরের শুরুতে ওই বছরের বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

মনোনয়নের তথ্য গোপন থাকে 
আইন অনুযায়ী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠান, মনোনয়নকারী এবং পুরস্কার প্রদানের বিষয়ে তদন্তের তথ্য ৫০ বছর অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত প্রকাশ করা হয় না (লিঙ্ক)। গোপনীয় ভল্টের ভেতর সারিবদ্ধভাবে রাখা ফোল্ডারগুলোতে সবুজ ফোল্ডারে থাকে মনোনয়নপ্রাপ্তদের তালিকা এবং নীল ফোল্ডারে থাকে সংশ্লিষ্ট চিঠিপত্র।

নোবেল ফাউন্ডেশনের সংবিধির ১০ ধারায় বলা আছে, পুরস্কার প্রদানের জন্য প্রাপ্ত প্রস্তাবনা এবং পুরস্কার প্রদানের বিষয়ে তদন্ত এবং মতামত ৫০ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না। এজন্য তারা বিষয়টি গোপন রেখে শুধু বিজয়ীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

মূলত: নোবেল কমিটির পক্ষে মিডিয়া বা প্রার্থীদের কাছে মনোনীতদের নাম প্রকাশ করা হয় না। কিছু ক্ষেত্রে প্রার্থীদের নাম গণমাধ্যমে হয়তো চলে আসে। এগুলো মনোনয়ন প্রার্থী বা মনোনয়নকারীর নিছক অনুমানের ওপর ভিত্তি করেই করা হয়।

এবারের নোবেল শান্তি পুরস্কার সংক্রান্ত
২০২২ সালে কমিটির প্রথম সভা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নোবেল পিস প্রাইজের ওয়েবসাইট এর মাধ্যমে আমরা জানতে পেরেছি, ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের তালিকায় ৩৪৩ জন প্রার্থী রয়েছে। এই সংখ্যা নোবেল প্রাইজের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে সর্বোচ্চ ৩৭৬ জনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছিল। এবারের প্রার্থীদের মধ্যে রয়েছেন ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা। তবে মনোনয়ন প্রাপ্তদের নাম জানার কোন সুযোগ নেই।

বেল প্রাইজের জন্য শতশত মনোনয়ন জমা পড়ে নরওয়ের নোবেল কমিটিতে। বৈধ মনোনয়ন পেতে প্রতিবছর ৩১ জানুয়ারির আগে অনলাইনে আবেদন করতে হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu