1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরায় সংবর্ধনা পেলেন সাফজয়ী ডিফেন্ডার মাসুরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনকে তার নিজ জেলা সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদা সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসুরা পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবী। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরাকে নগদ এক লাখ টাকা প্রদান করেন।পরে দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাসুরা পারভীনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ২৫ হাজার টাকা এবং মাসুরার বোন সুমাইয়া পারভীনকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় মাসুরা পারভীনের বাবা রজব আলীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu