1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছাত্রলীগ নেতার হাত-পা কাটার হুমকি দিলেন সাবেক প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

পটুয়াখালীর কলাপাড়ায় এক ছাত্রলীগ নেতার হাত-পা ও জিহ্বা কেটে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হাসিবুল হোসেন শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব রহমানসহ দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের একটি স্লুইসগেটের নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ছাত্রলীগ নেতা হাসিবুলকে হাত-পা, জিহ্বা কেটে নেয়ার হুমকি দেন।এসময় মাহবুবুর রহমানকে বলতে শোনা যায়, তোকে মেরে ফেললে কে বাঁচাবে?

সাবেক প্রতিমন্ত্রীর হুমকির এ অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনা ও প্রতিবাদের জড়।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হাসিবুল জানান, বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে একটি নাম্বার থেকে তার মোবাইল ফোনে একটি ফোন আসে। রিসিভ করলে অপর প্রান্তে থাকা বালিয়াতলীর বাসিন্দা কামাল তালুকদার বলেন, সাবেক এমপি মহোদয় কথা বলবেন। এরপর মাহবুব তালুকদার ফোনে আমায় অকথ্য ভাষায় গালাগাল করেন। লেমুপাড়া স্লুইস গেটের মাছের ব্যবসা নিয়ে কথা বলার একপর্যায়ে আমার জিহ্বা এবং পা কেটে নেওয়ার হুমকি দেন তিনি। আমি এতটাই হতবাক হয়ে যাই যে তার কথার কোনো উত্তর দিতে পারিনি।

এদিকে ছাত্রলীগ নেতাকে জীবননাশের হুমকি প্রদানের ঘটনায় ফুঁসে উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার বলেন, ’আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে শিখবো। উপজেলা আ’লীগ সভাপতি যেটা করেছেন তা নিতান্তই দুঃখজনক। আমরা ছাত্রলীগ এর প্রতিকার চাই। ’

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম বলেন, ’অভিযোগের প্রেক্ষিতে জিডি করা হয়েছে। এসআই মো. হুমায়ুন কবিরকে বিষয়টি তদন্তের জন্য নিযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। ‘

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘এটা তো সামান্য একটা ব্যাপার। হাসিবুল আমার আপন খালাতো ভাইয়ের ছেলে। ছাত্রলীগ করে। অসৎ সঙ্গে মিশে সে ইদানীং বখে যাচ্ছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নানা অভিযোগও আসছে আমার কাছে। এই কারণে তাকে শাসন করেছি আমি। ‘

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu