1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গ্রেফতারি পরোয়ানার পর জামিন পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন

গত মাসে একটি জনসভায় পুলিশ কর্মকর্তা এবং এক মহিলা বিচারকের বিরুদ্ধে মন্তব্য করার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তবে তিনি তা অমান্য করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির একদিন না পেরতেই তার জামিন আবেদন মঞ্জুর করেছে উচ্চ-আদালত।

আগামী ৭ অক্টোবর ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।স্থানীয় সংবাদমাধ্যম ডন রোববার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গেল আগস্টে ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা করা হয়েছিল। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি করা হয়।

এর আগে, এই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ইমরান খান ক্ষমা চেয়ে বলেছিলেন, আদালত চাইলে তিনি সেই নারী বিচারকের কাছে গিয়েও ক্ষমা চাইবেন। তিনি আর কখনো আদালত বা বিচার বিভাগের অনুভূতিতে আঘাত করবেন না।

উল্লেখ্য, সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতারের ঘটনায় গত ২০ আগস্টের সমাবেশে নারী বিচারক জেবা চৌধুরী ও ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান। পাকিস্তানের আইন অনুসারে, আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে অন্তত পাঁচ বছর সরকারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতেন ইমরান খান।

প্রধানমন্ত্রীত্ব হারানোর পর ইমরানের জনপ্রিয়তা সেভাবে ভাঁটা পড়েনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সেই কারণেই তাকে গ্রেপ্তার করতে চাইছেন শাহবাজ শরিফ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu