1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩১, আহত ২৭

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

ভারতের উত্তর প্রদেশের কানপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে ।

ঘাটমপুর এলাকার কাছে একটি ট্রাক্টর ট্রলি পুকুরে উল্টে পড়ে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে প্রায় ৫০ তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৭ জন। ট্র্যাক্টরটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। গাফিলতির জন্য সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, দুর্ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে দেরিতে পৌঁছার জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে। দ্রুতগামী একটি ট্রাক একটি লোডার টেম্পোর সঙ্গে ধাক্কায় পাঁচজন নিহত ও সাতজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদির কার্যালয় থেকে টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল দায়িত্ব পালন করছে। ’

এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অপরদিকে, যোগী আদিত্যনাথ উদ্ধারকাজের তদারকি করার জন্য মন্ত্রী রাকেশ সাচান এবং অজিত পালকে দুর্ঘটনাস্থলে পাঠান। পাশাপাশি যাতায়াতের জন্য ট্রাক্টর ট্রলি ব্যবহার না করার আহ্বানও জানান রাজ্যবাসীর কাছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu