1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পথশিশু দিবস আজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

প্রতিবছরের ২ অক্টোবর পথশিশু দিবস পালন করা হয়। আমাদের দেশে ছিন্নমূল শিশুরা নানা নির্যাতনের শিকার হয়ে থাকে। তাদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার ও বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয় তা পর্যাপ্ত নয়।

বেসরকারি সংগঠন পথবাসী সেবাকেন্দ্র (সাজেদা ফাউন্ডেশন) জানায়, যৌন নিপীড়নের শিকার প্রায় ১৩ হাজার পথশিশুকে সেবা দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও ইউনিসেফের ২০১৯ সালে প্রকাশিত গবেষণার তথ্য মতে, দেশে বর্তমানে ৯ লাখ ৭৯ হাজার ৭২৮ পথশিশু রয়েছে। ঢাকায় আছে সাত লাখ। গবেষণা তথ্যে বলা হয়, ২০২৪ সাল নাগাদ দেশে মোট পথশিশুর সংখ্যা হবে ১৬ লাখ ১৫ হাজার ৩৩০।

২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, প্রতিটি শিশুই স্কুলে যাবে। একটি শিশুও ঝরে পড়বে না, রাস্তায় ঘুরবে না, টোকাই হবে না। পথশিশুরাও স্কুলে যাবে, পড়াশোনা করবে। এই পরিকল্পনা বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কমলাপুর ও কারওয়ান বাজারে পথশিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এই দুই কেন্দ্রে ১৬০ জনের থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এর বাইরে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পথশিশু সুরক্ষায় কিছু প্রকল্প চলমান। এ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ও বরিশালে সাতটি পুনর্বাসনকেন্দ্র রয়েছে।

বেশির ভাগ পথশিশু পেটের দায়ে কাজ করে। পথশিশুদের নিয়ে কাজ করা গ্রামবাংলা উন্নয়ন কমিটির গত মাসের এক জরিপের ফলাফলে দেখা যায়, দৈনিক গড়ে ১০ ঘণ্টা ভিক্ষা করে এসব শিশু। ৩৫ শতাংশ শিশু ভিক্ষা করার কথা স্বীকার করেছে। ৪২ শতাংশ শিশু রাস্তায় জিনিসপত্র বিক্রি করে। ৯৫.৫ শতাংশ পথশিশু প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা করছে না।

পথশিশুদের সহিংসতার চিত্র ভয়াবহ। যৌন নিপীড়নের পাশাপাশি শারীরিক নির্যাতনও চলে তাদের ওপর। ৭৯ শতাংশ শিশু জীবনের কোনো এক পর্যায়ে মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়।

ঢাকা ও বরিশালের ৪০০ শিশুর ওপর গ্রামবাংলা উন্নয়ন কমিটির জরিপের ফলাফলে দেখা গেছে, ৭৬ শতাংশ শিশু মানসিক নিপীড়নের শিকার। এর মধ্যে পিতৃপরিচয় না থাকায় হেনস্তা হওয়া এবং অশ্লীল ভাষায় গালাগাল শোনাসহ বিভিন্ন ধরনের কটূক্তির শিকার হয় তারা। এতে তাদের মানসিক পীড়ন হয়। শারীরিক নির্যাতনের শিকার ৬২ শতাংশ পথশিশু।

লিডোর গবেষণায় উঠে এসেছে, ৬২ শতাংশ পথশিশু গণশৌচাগার ব্যবহার করে। ৩০ শতাংশ শিশু নর্দমা বা খোলা জায়গা ব্যবহার করে। ৩৫ শতাংশ শিশু কাশি, ২৬ শতাংশ শিশু সর্দি, ২৫ শতাংশ শিশু মাথা ব্যথা এবং ২২ শতাংশ শিশু পেটের পীড়ায় ভোগার কথা বলেছে। ৮৫ শতাংশ শিশু অসুখ-বিসুখে হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu