1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবারও দক্ষিণী সিনেমার কাছে ধরা বলিউড!

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘বিক্রম ভেধা’। সিনেমাটিতে একজন গ্যাংস্টার চরিত্রে হৃতিক রোশন এবং একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে

সাইফআলী খান অভিনয় করেছেন। মুক্তির প্রথম দিন সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। শুক্রবার মুক্তির প্রথম দিন ভারতে প্রায় ১০ কোটি রুপি

আয় করেছে।যেখানে মণি রত্নমের বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা পন্নিয়ান সেলভান-১ বিশ্বব্যাপী ১৩৬ কোটি রুপি আয় করেছে।

বক্স অফিস ও বাণিজ্য বিশ্লেষকদের সূত্রে জানা গেছে, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো মার্কেটে ‘বিক্রম ভেধা’ তেমন ভালো পারফর্ম করতে পারেনি। এই দুটি বিশাল দর্শক বাজারে সিনেমাটির শুরুটা অনেকটা ‘শামশেরা’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার মতোই হয়েছে, যা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তবে ‘বিক্রম ভেধা’ সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। অনেকের দাবি, সিনেমাটি দর্শকদের আরো বেশি পছন্দ হবে। যারা আসল ‘বিক্রম ভেধা’ দেখেনি তারা এটিকে আসলের সঙ্গে তুলনা করবে না। এ ক্ষেত্রে সিনেমাটি আলাদা একটি ভালো লাগা তৈরি করবে।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ সিনেমাটির রিভিউতে লিখেছে, ‘বিক্রম ভেধা হলো একটি কাল্ট ক্লাসিকের নতুনকরণ এবং ভিন্ন আঙ্গিকে তৈরি একটি রিমেক। সিনেমাটির আকার ও নির্মাণশৈলী এবং এটি যে তারকাশক্তি বহন করে তা বিবেচনা করলে এই সমস্ত পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল।

এদিকে সিনেমায় সাইফ আলী খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হৃতিক বলেন, আমার ২২ বছরের ক্যারিয়ারে প্রথমবার আমি নিজেকে রক্ষা করার মতো ব্যাপার অনুভব করেছি। আমি অনুভব করছি যে আমাকে খুব বাস্তবিক হতে হবে। কারণ আমি এমন একজনের বিপরীতে অভিনয় করেছি, যিনি সবচেয়ে বাস্তবিক একজন অভিনেতা।

২৫০ কোটি রুপি বাজেটের  সিনেমাটি শনিবার পর্যন্ত আয় করেছে ২২ কোটি রুপি। দক্ষিণী ছবি পন্নিয়ান সেলভান-১ এর সাথে সিনেমাটি  হলে টিকে থাকতে পারে কিনা সেটা নিয়েই বাণিজ্য বিশ্লেষকরা শংকার কথা জানাচ্ছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu