1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, দুই জ্বীনের বাদশা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭০ সময় দর্শন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দরবস্থ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাদি আকন্দের ছেলে মনির আকন্দ (৪৪)।তারা স্থানীয়ভাবে জ্বীনের বাদশা হিসেবেও পরিচিত

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, মূল হোতা জাহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগী ওই যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেখা করার কথা বলে জাহিদুল যুবতীকে দরবস্তর ইউনিয়নের একটি কলাবাগানে ডেকে নিয়ে যায়। সেখানেই জাহিদুল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। এসময় তার কাছে থাকা হাতে ও গলার স্বর্ণালংকারে এবং হাত ব্যাগে রাখা নগদ টাকা লুট করে নেয় সংঘবদ্ধ জ্বীনের বাদশার চক্রটি। এ কারণে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওই যুবতীর পরিবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, দলবেঁধে ধর্ষণের অভিযোগে আসামিদেরকে ধরতে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অবশেষে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন থেকে চক্রটি প্রেম ও জ্বীনের বাদশা পরিচয় দিয়ে এমন অপকর্ম চালিয়ে আসছিল। এ ব্যাপারে আসামিরা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu