1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোবাইল ফোন কেড়ে নেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

নওগাঁর বদলগাছীতে মোবাইল ব্যবহার করতে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে রাফি সানজিদা রাহী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।রাহী বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি উচ্চবিদ্যলয় থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।সে বদলগাছী সদর উপজেলার কাদিবাড়ীর (মৃধাপাড়া) গ্রামের রাসেল আহম্মেদ ডবলুর মেয়ে।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষা ভালো না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় তার মা-বাবা রাহীকে বকাঝকা করেন। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় রাহীর মা-বাবা তাকে বকাঝকা করেন। এর একপর্যায়ে তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিলে রাহী নিজের ঘরে ঢোকে। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন মা-বাবাসহ স্থানীয় বাসিন্দারা। তখন রাহীকে ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আতিয়ার রহমান বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu